ভারতে দেয়াল ধসে শিশুসহ নিহত ১৭

ফাতেহ ডেস্ক

ভারতের পুনেতে একটি আবাসিক ভবনের বাইরের প্রাচীর ধসে চার শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুনের কোন্ধওয়া এলাকায় শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। অ্যাপার্টমেন্ট ভবনটির বাইরে ৬০ ফুট সীমানা প্রাচীর ছিল। প্রাচীরের পাশে টিনের ঘরে পশ্চিমবঙ্গ ও বিহারের নির্মাণ শ্রমিক ও ছিন্নমূল মানুষেরা ঘুমিয়ে ছিল। কয়েকদিনের প্রবল বৃষ্টিতে দেয়ালটি দুর্বল হয়ে তাদের ওপর ভেঙ্গে পড়ে।

ধারণা করা হচ্ছে, দেয়ালের নিচে অনেকে চাপা পড়ে আছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

আগের সংবাদসৌদি আরবে `হালাল’ ডিস্কোতে বোমা হামলা (ভিডিও)
পরবর্তি সংবাদসড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৫