সৌদি আরবে `হালাল’ ডিস্কোতে বোমা হামলা (ভিডিও)

ফাতেহ ডেস্ক

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সৌদি আরবের `হালাল’ ডিস্কোতে বোমা হামলার একটি ভিডিও প্রকাশ করেছে।

এ ভিডিওটি গতকাল প্রকাশিত হয়েছে। এতে দেখা যায় যে, সম্প্রতি প্রতিষ্ঠিত হালাল ডিস্কোতে বোমা হামলা চালানো হয়েছে। বোমা বিস্ফোরণের বিকট শব্দের পর আশে পাশের লোকজন এদিক-ওদিক ছোটাছুটি করে।

বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড ও উদ্ধারকর্মীরা উপস্থিত হয়।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা লিখেছেন, এ বোমা বিস্ফোরণের ঘটনা স্থানীয় সময় রাত ১টায় ঘটেছে। সৌদি কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এ ব্যাপারে কোন মন্তব্য প্রকাশ করেনি।

সম্প্রতি সৌদি আরবে হালাল ডিস্কো প্রতিষ্ঠিত হয়েছে। হালাল ডিস্কো চালু হওয়ার জন্য সৌদি আরবের অনেক নাগরিক এর তীব্র প্রতিবাদ জানায়।

আগের সংবাদরাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ক্রয়ে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না : এরদোগান
পরবর্তি সংবাদভারতে দেয়াল ধসে শিশুসহ নিহত ১৭