ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন ‘স্থগিত’ চায় যুক্তরাষ্ট্র

ফাতেহ ডেস্ক :

সীমান্ত খুলে দিয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করলেও ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন ‘স্থগিত’ চায় যুক্তরাষ্ট্র। স্বতন্ত্র বিশেষজ্ঞরা ভাসানচরকে বসবাসের জন্য উপযুক্ত হিসেবে উল্লেখ না করা পর্যন্ত রোহিঙ্গাদের স্থানান্তরের পরিকল্পনা স্থগিত চেয়েছে যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশ জোর করে নয়, যারা স্বেচ্ছায় যেতে চায় তাদের সেখানে নিয়ে যেতে চায়।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও কেন্দ্রীয় এশিয়া ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিসটেন্ট সেক্রেটারি অ্যালিস জি ওয়েলস বলেন, ‘স্বাধীন বিশেষজ্ঞরা যতক্ষণ পর্যন্ত এটিকে (ভাসানচর) উপযুক্ত স্থান হিসেবে নির্ধারণ করতে না পারছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাসানচরে শরণার্থী স্থানাস্তর স্থগিত রাখার আহ্বান জানাচ্ছি।’

কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যানের সভাপতিত্বে মঙ্গলবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরে হাউস অব ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক সাব কমিটির সামনে শুনানি শেষে তিনি এ আহ্বান জানান।

এর আগে রোহিঙ্গাদের ভাসানচরে পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে গত ২১ অক্টোবর আলোচনা করে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন। সেখানে বাংলাদেশ আবারো আশ্বাস দেয় যে সেখানে স্বেচ্ছায় পুনর্বাসনে ইচ্ছুকদের নিয়ে যাওয়া হবে।

আগের সংবাদআন্তর্জাতিক গণমাধ্যমের শীর্ষ খবরে নুসরাত হত্যার রায়
পরবর্তি সংবাদভোলা হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মৌলভীবাজার উলামা পরিষদের বিক্ষোভ