
ফাতেহ ডেস্ক :
মুসলিম সংখ্যাগরিষ্ঠ স্বাধীন এই দেশে নবিকে নিয়ে কটুক্তি করা হলে তাওহীদি জনতা সহ্য করে নেবে না বলে মন্তব্য করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।
ভোলায় তাওহীদি জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে জমিয়ত সভাপতি বলেছেন, যারা নবির দুশমনদের পক্ষাবলম্বন করে তারাও নবির দুশমন। আমরা শান্তিপ্রিয়। সুশৃঙ্খল একটি সমাজ কখনো অশান্তি সৃষ্টি করতে পারে না। যারা অশান্তি আর ত্রাস সৃষ্টি করেছে তাদেরকে শাস্তির আওতায় না আনা হলে এদেশের ছাত্রসমাজ কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।
ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক মাহফুজ রহমান ইয়ামিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্র জমিয়ত সভাপতি এখলাসুর রহমান রিয়াদ এ হুঁশিয়ারি দেন।
সভাপতি আরও বলেন, এই দেশটা হিন্দুদের রাজ্যে পরিণত হয়েছে। সর্বত্র হিন্দুদের জয়জয়কার। আজ মুসলমানরা ধর্মকর্ম ঠিকমতো পালন করতে পারছে না। ওয়াজ নসীহতের উপর নিষেধাজ্ঞা। ধর্মীয় কর্সমসূচিতে সরকারি নজরদারি। জায়গায় জায়গায় হিন্দুদের বাধারও সম্মুখীন হচ্ছে মুসলনানরা। হিন্দুরা আল্লাহ, আল্লাহর রাসুল ও ইসলামের মৌলিক বিষয় নিয়ে যথেচ্ছা কটূক্তি করে যাচ্ছে। সরকার আজ হিন্দুদের পৃষ্ঠপোষকতা করতে গিয়ে মুসলমানদের উপর হামলা-মামলা ও নির্যাতন চালাচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার বিকালে বিপ্লব চন্দ্র শুভ নামে এক হিন্দু যুবক ফেসবুকে মহানবি সা. কে নিয়ে কটূক্তি করে। ফলে এর প্রতিবাদে রোববার ভোলার বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে তাওহীদি জনতা। সমাবেশস্থলে সবাই উপস্থিত হলে পুলিশ লাঠি চার্জ ও গুলিবর্ষণ শুরু করলে প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়। এবং চারজন শহিদ হয়।
