
ফাতেহ ডেস্ক :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আকাইহি ওয়া সাল্লামকে নিয়ে হিন্দু যুবকের কটূক্তির প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ছত্রভঙ্গ হয়ে গেছে। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই জমায়েত হতে থাকে ধর্মপ্রাণ মুসলমান। কিন্তু পুলিশি বাঁধার মুখে পণ্ড হয়ে যায় সমাবেশ।
সূত্র মারফত জানা যায়, সবাই হাইস্কুল মাঠে জমায়েত হলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি এবং টিয়ারসেল ছুঁড়তে শুরু করে। এতে ৭ জন গুরুতর আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার বিকালে বিপ্লব চন্দ্র শুভ’র নিজের নাম ও ছবি সম্বলিত ফেসবুক আইডি Biplob Chandra Shuvo থেকে আল্লাহ তায়ালা ও নাবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে কুরুচিপূর্ণ গালাগাল করে তার কয়েকজন ফেসবুক বন্ধুদের কাছে ম্যাসেজ যায়। এক পর্যায়ে কয়েকটি আইডি থেকে ম্যাসেজগুলোর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি সকলের নজরে আসে। এমনকি বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। এ অবস্থায় সন্ধ্যার পর বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থানায় আইডি হ্যাক হয়েছে মর্মে জিডি করতে যায়। তখন থানা পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব চন্দ্রকে তাদের হেফাজতে রাখে।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এ ঘটনা ঘটেছে। বিপ্লব চন্দ্র শুভ উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চন্দ্র মোহন বৈদ্দের ছেলে।
