নিজের মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

ফাতেহ ডেস্ক :

বাগেরহাটে নিজের মাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছে রাসেল শেখ (২২) নামের এক যুবক। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের বাসাবাটি পুরাতন পুলিশ ফাঁড়ির কাছে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক রাসেল শেখকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, নিহত ওই নারীর নাম রাবেয়া বেগম। তিনি বাসাবাটি এলাকায় তার মায়ের জমিতে ঘর তুলে বসবাস করে আসছিলেন। রোবাবার সকাল ৮টার দিকে রাবেয়া বেগম বাড়ির সামনের দোকান থেকে চা কিনে বাসায় যান। ছেলে রাসেল শেখ এর কিছুক্ষণ পরেই তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক রাসেলকে আটক করে।

তবে রাসেল তার মাকে কী কারণে খুন করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি স্থানীয়রা। প্রতিবেশীরা বলছে, রাসেল শেখ কিছুই করত না। এলাকায় বখাটে এবং মাদকাসক্ত হিসেবেই পরিচিতি ছিল তার।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন ঘটনাস্থল থেকে জানান, হত্যাকাণ্ডের পর পরই ঘাতক রাসেল শেখকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানাতে পেরেছি, সে দীর্ঘদিন ধরে নেশা করত। তবে তার মাকে সে কী কারণে খুন করেছে তা জানা যায়নি। জিজ্ঞাসাবাদের পর বিষয়টি জানা যাবে।

নিহতের মরদেহ উদ্ধার করে মায়নাতদেেন্তর জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আগের সংবাদ‘মুসলিম নয়, হিন্দু নেতাকে খুন করেছে বিজেপি নেতা শিবকুমার গুপ্তা’
পরবর্তি সংবাদভোলায় নবীকে কটূক্তির প্রতিবাদ সমাবেশে পুলিশের আক্রমণ, আহত ৭