ভোলা হত্যাকাণ্ডের ঘটনায় ১১৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা

ভোলা হত্যাকাণ্ডের ঘটনায় ১১৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা

ফাতেহ ডেস্ক :

ভোলায় হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ সদর দফতরের তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। ২৫০ পৃষ্ঠার ফাইলে মূল ১১৫ পৃষ্ঠার প্রতিবেদনে হামলাকারীদের নানা তথ্য-উপাত্ত রয়েছে। গত সাত দিনের তদন্তকালে প্রত্যক্ষদর্শী ১০৯ জনের বক্তব্য রেকর্ড করা হয় বলে তদন্ত কমিটি সূত্রে জানা গেছে।

তবে পুলিশ সদর দফতর থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ না করায় তদন্ত কর্মকর্তারা প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানাবেন বলে জানিয়েছেন।

সোমবার তদন্ত কমিটির সদস্য ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফীন মাহমুদ জানান, রোববার ওই প্রতিবেদন পুলিশ সদর দফতরে জমা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ভোলায় হত্যাকাণ্ডের ঘটনায় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. সফিকুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

অন্য সদস্যরা হলেন- পুলিশ সদর দফতরের পুলিশ সুপার মর্যাদায় এআইজি মো. মোর্শেদ আলম, এসবির এসপি হাসিবুল আলম শামিম, পিবিআইয়ের এসপি মো. মিজানুর রহমান, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মো. সাফীন মাহমুদ। তারা গত ২৭ অক্টোবর ভোলার বোরহানউদ্দিনে অবস্থান করে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

আগের সংবাদহজ ব্যবস্থাপনা আরও সুষ্ঠু করতে ধর্ম মন্ত্রণালয়ের ১০ দফা পরিকল্পনা
পরবর্তি সংবাদমসজিদে জমি দেয়াকে কেন্দ্র করে বিরোধ, মানিকগঞ্জে এক বৃদ্ধাকে হত্যা