মক্কায় নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক:

মক্কা মুকাররমায় পবিত্র হারাম শরিফের সন্নিকটে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ। ১৬১ মিটার উচ্চতা সম্পন্ন এই মসজিদের নির্মাণ কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।

গত ১২ অক্টোবর মক্কা-রিয়েল এস্টেট বোর্ডের পরিচালক আনাস সালেহ সাইরাফি এ প্রসঙ্গে সাংবাদিকদের জানান, স্থাপনাটি এমনভাবে নির্মাণ করা হবে- যেখানে দাঁড়িয়ে হারাম শরিফে অনুষ্ঠিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করা যাবে এবং হারাম শরিফের সঙ্গে এখানে ডিজিটাল সাউন্ড সিস্টেমরও ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, ঝুলন্ত মসজিদটির আয়তন হবে ৪০০ বর্গমিটার। যেখানে অনায়াসে দুই শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

আগের সংবাদবাবরি মসজিদ মামলার শেষ শুনানি, অযোধ্যায় ১৪৪ ধারা জারি
পরবর্তি সংবাদবিশ্বে মুসলিম উদ্বাস্তু কেনো বেড়েই চলেছে