
ফাতেহ ডেস্ক
আগামী মঙ্গলবার বাংলাদেশ সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি এ তথ্য জানিয়েছেন। খবর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
বিশ্বের বিভিন্ন দেশে সফরের অংশ হিসেবে আগামী মঙ্গলবার ঢাকায় আসবেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সংক্ষিপ্ত এ সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশ সফরকালে জাভেদ জারিফ ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্মেলনে অংশ নেবেন ও ভাষণ দেবেন। বাংলাদেশের পর ইন্দোনেশিয়া সফরে যাবেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, এর আগে বিগত কয়েকদিনে মোহম্মদ জাভেদ জারিফ এশিয়ার তিনটি গুরুত্বপূর্ণ দেশ চীন, জাপান ও মালয়েশিয়া সফর করেছেন। বর্তমানে তিনি রাাশিয়া সফরে রয়েছেন।
