
ফাতেহ ডেস্ক
ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে আরো এক হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার পেন্টাগন জানায়, ইরানের পক্ষ থেকে বারবার দেয়া হুমকি মোকাবেলায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান জানান, ইউএস সেন্ট্রাল কমান্ডের অনুরোধে বাড়তি সেনা মোতায়েনের অনুমতি দেয়া হয়েছে। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতির সংখ্যা ঠিক করা হবে।
তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোন সংঘাতে জড়াতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। বাড়তি সেনা মোতায়েনের এই ঘোষণার কিছু সময় আগে, ওমান সাগরে তেলের ট্যাঙ্কারে হামলার সাথে ইরানের সংশ্লিষ্টতা প্রমাণে নতুন আরেকটি ভিডিও প্রকাশ করে যুক্তরাষ্ট্র।
