
ফাতেহ ডেস্ক
উপজেলা পরিষদে পঞ্চম ও শেষ ধাপের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ২০টি উপজেলায় সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত।
পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে সকাল থেকে ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোটাররা। ভোট শুরুর পরপরই গাজীপুর সদর উপজেলা নির্বাচনে কয়েকটি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, বিএনপি নেতা ইজাদুর রহমান মিলন।
ভোটারদের নিরাপত্তায় নির্বাচনি এলাকা ও কেন্দ্রগুলোতে সতর্ক রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এই ধাপে গাজীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, নোয়াখালী সদর ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে।
