মন্দিরে ঢুকতে না দেয়ায় ইসলাম গ্রহণ করল ছয় পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

মন্দিরে উৎসব চলাবস্থায় দলিত সম্প্রদায়ের মানুষদের প্রবেশে বাধা দেয়ায় ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে ছয়টি পরিবার।

ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেদারনইয়াম ও কারুরগ্রামে এ ঘটনা ঘটেছে। এই ছয়টি পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে খবর পাওয়া গেছে। পাশাপাশি আরো ৫০টি পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে বলে জানা যায়।

দলিত সম্প্রদায়ের মানুষজন জানায়, ভেদারনইয়ামে মহাশক্তি আমমান মন্দিরে একটি উৎসবের সময়ে তাদের ঢুকতে বাধা দেওয়া হয়। আর এ কারণেই তারা ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেয়।

এদিকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর দলিত জনগোষ্ঠীর এক ব্যক্তি বলেছেন, ভেদারনইয়ামে মহাশক্তি মন্দিরটি আমাদের পূর্বপুরুষের সাহায্যে তৈরি করা হয়। অথচ এখন এ মন্দিরের কোনো অনুষ্ঠানেই আর আমাদের অংশগ্রহণ করতে দেওয়া হয় না। এ ব্যাপারে কেউ আমাদের সাহায্য করতে এগিয়েও আসেনি। ফলে আমরা বাধ্য হয়েই ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেই। ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কেউ আমাদের জোর করেনি। আমরা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।

আগের সংবাদপাকিস্তানে একটি মাদরাসায় বিস্ফোরণ, নিহত ৫
পরবর্তি সংবাদ৯ বছরের শিশু জয় করল আফ্রিকার সর্বোচ্চ পর্বত