
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তান জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস, পাকিস্তান মাদরাসা শিক্ষা বোর্ড বেফকের সভাপতি, আল্লামা সলিমুল্লাহ খান রহ. এর ছেলে মাওলানা ডক্টর আদিল খানকে নির্মমভাবে হত্যার ঘটনা নিন্দা জানিয়েছে দেশটির মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিস। হত্যা পরবর্তী এক প্রতিক্রিয়ায় এ নিন্দা জানানো হয়।
দ্য ইন্টারন্যাশনাল নিউজের খবরে বলা হয়, ‘মাওলানা ড. আদিল খানের শাহাদাতকে ইসলামি বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছে এ শিক্ষাবোর্ডটি।’
বেফাকুল মাদারিস এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে বলেছে, ‘মাওলানা আদিলের উপর হামলাটি ছিল জাতির শান্তি ও সুরক্ষার উপর আক্রমণ।’
উল্লেখ্য, পাকিস্তান জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস, পাকিস্তান মাদরাসা শিক্ষা বোর্ড বেফকের সভাপতি, আল্লামা সলিমুল্লাহ খান রহ. এর ছেলে মাওলানা ডক্টর আদিল খান আততায়ীদের গুলিতে শহিদ হয়েছেন। শনিবার রাতে জামিয়া দারুল উলুম করাচি থেকে জামিয়া ফারুকিয়ায় ফেরার পথে ২নং শাহ ফয়সাল কলোনীতে অজ্ঞাত মোটরসাইকেল আরোহীর গুলিতে তিনি নিহত হোন।
