
ফাতেহ ডেস্ক: পাকিস্তান জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহ. এর ছেলে বর্তমান মুহতামিম মাওলানা ডক্টর আদিল খান আততায়ীদের গুলিতে শহিদ হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
আজ শনিবার জামিয়া দারুলউলুম করাচি থেকে জামিয়া ফারুকিয়ায় ফেরার পথে ২নং শাহ ফয়সাল কলোনীতে মোটরসাইকেল আরোহীর গুলিতে তিনি নিহত হোন। গাড়ির ড্রাভারও সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করেন।
মাওলানা ডক্টর আদিল খান রহ. এর পিতা শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহ.কেও একই ভাবে শহিদ করা হয়েছিলো।
এ ঘটনায় সিন্ধু মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ হত্যার সাথে জড়িত সন্দেহভাজনদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছেন। সূত্র:ডেইলি পাকিস্তান
-এ
