মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী রহ. স্মরণে আলোচনা সভা বাদ আসর

মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী রহ. স্মরণে আলোচনা সভা বাদ আসর

ফাতেহ ডেস্ক :

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার জাহানাবাদী রহ. স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে মাওলানা শেখ আবদুল জব্বার জাহানাবাদী রহ. ফাউন্ডেশন।

ঢাকার কাজলা ভাঙ্গাপ্রেসের দারুল ফোরকান মাদরাসা মিলনায়তনে বাদ আসর এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের খ্যতিমান আলোচকবৃন্দ। থাকবেন তরুণ প্রজন্মের নানা প্রতিনিধিগণ ও বেফাকের নেতৃবৃন্দ। মাওলানা আবদুল জব্বারের ভক্ত-অনুরক্ত ও কওমি সন্তানদের উপস্থিত থাকার আহবান জানিয়েছে মাওলানা শেখ আবদুল জব্বার জাহানাবাদী রহ. ফাউন্ডেশন।

উল্লেখ্য, মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার জাহানাবাদী রহ. ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব। দীর্ঘ ৩৭ বছর কওমি মাদরাসার আস্থা, বিশ্বাস ও চেতনার প্রতিষ্ঠান বেফাকের পতাকা হাতেই অবিরাম পথ চলেছেন। ১৮ নভেম্বর ২০১৬ সালের শুক্রবার তিনি ইন্তেকাল করেন।

আগের সংবাদচট্টগ্রামে ১৯ দিন ব্যাপী সিরাত মাহফিলে মুফতী ফয়জুল্লাহ’র হাতে ১৫ জন অমুসলিমের ইসলাম গ্রহণ
পরবর্তি সংবাদতিউনিসিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৪, প্রেসিডেন্ট কাইস সাইদের সমবেদনা