মাওলানা মামুনুল হকের কাছে দুঃখ প্রকাশ করলেন মাশরাফি বিন মর্তুজা

মুনশি নাঈম:

হেফাজতে ইসলামের নতুন কমিটির যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হকের কাছে দুঃখ প্রকাশ করেছেন নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান মাওলানা মামুনুল হক।

মাওলানা মামুনুল হক লিখেন, গতকাল রাতে নড়াইলের লোহাগাড়ার শামুখখোলা মাদরাসায় মাহফিল ছিল। কালনা ঘাটে ফেরি আটকে দিয়ে আমাকে ফিরিয়ে দেয়া হয়। মাহফিলটিকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যপক সাড়া পড়েছিল । জনসমাগমও হয়েছিল প্রচুর । কিন্তু আমি যেতে না পারায় মানুষের মধ্যে জন্ম নিয়েছে হতাশা ও ক্ষোভ । এতে স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারদলের মধ্যেও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে ।’

এরপর তিনি লিখেন, আমি যখন আজ সকালে ঢাকা ফিরছিলাম, আমাকে ফোনকল করে কথা বললেন স্থানীয় সংসদসদস্য মাশরাফি বিন মর্তুজা। তিনি অনাকাঙ্খীত এই ঘটনার জন্য দু:খ প্রকাশ করলেন । স্থানীয় ধর্মপ্রাণ মানুষ যেন এই ঘটনার জন্য তাকে দায়ী মনে না করে, সে আহ্বান জানালেন। সেই সাথে সময়সুযোগ করে আপ্যায়নের দাওয়াতও দিলেন।

উল্লেখ্য, ধোলাইপাড়ের ভাস্কর্যবিরোধী আন্দোলনে উত্তাল সারাদেশ। আন্দোলনের সমুখসারিতে আছেন মাওলানা মামুনুল হক।

আগের সংবাদত্রাণের চাল চুরির মামলায় এলজিআরডি প্রতিমন্ত্রীর ভাগ্নের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পরবর্তি সংবাদবিমানের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ ‘ধ্রুবতারা’