মাওলানা মাসউদ আজহার মুক্ত?

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের জবর দখলে থাকা কাশ্মীরে তৎপরতা চালাতে কাশ্মীরের স্বাধীনতাকামী সসস্ত্র সংগঠন জইশ-ই মুহাম্মাদের প্রধান মাওলানা মাসউদ আজহারকে পাক-পুলিশের হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে মাসউদ আজহার পাকিস্তানের জেলে নয় বরং জইশ-ই-মুহাম্মদের সদর দফতরে রয়েছেন।

তবে পাকিস্তান এ বিষয়ে এখনও কিছু জানায়নি।

এদিকে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অভিযোগ করেছে যে, শিয়ালকোট-জম্মু ও রাজস্থান সীমান্তে বড় ধরনের হামলা চালানোর জন্য পাকিস্তান মাসউদ আজহারকে মুক্তি দিয়েছে। গোয়েন্দাদের দাবি, ‘সন্ত্রাসবাদী’দের সহযোগিতা করতেই ওই দুই সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে পাকিস্তান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত শুক্রবার এক সভায় কাশ্মীরের স্বাধীনতা কেড়ে নিয়ে সেখানে দমন-পীড়ন চালানোর জন্য ভারতের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, কাশ্মীরিদের ওপর চালানো নির্যাতন বিশ্ব সম্প্রদায় চুপচাপ দেখে যাচ্ছে। এর পরিণতি ভালো হবে না। নির্যাতিত এসব মানুষ এক সময় ঘুরে দাঁড়াবেই।

কাশ্মীর ইস্যুতে দু’দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই জইশ প্রধানকে গোপনে মুক্তি দেয়ার দাবি করল ভারতীয় গণমাধ্যম। এর আগে, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার ঘটনার পর নানা মহলের চাপে পড়ে এই মুজাহিদ কমান্ডারকে পুলিশি হেফাজতে রাখে পাকিস্তান।

আরও পড়ুন : আলোচিত সেই বিমান ছিনতাই, মাসউদ আজহার যেভাবে মুক্তি পান ভারতীয় কারাগার থেকে

আগের সংবাদরহস্যময় তীর্থস্থান : কী আছে হোসনে দালানের ভেতরে?
পরবর্তি সংবাদইন্দোনেশিয়ার আন্তর্জাতিক বইমেলায় কুরআনের ৫ হাজার অনূদিত পাণ্ডুলিপি উপস্থাপন