মাগুরায় সড়কে ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত

ফাতেহ ডেস্ক:

মাগুরা সংবাদদাতা: মাগুরা সদরে দুটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন।

শুক্রবার দুপুরে মাগুরা-যশোর মহাসড়কের মঘিরঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাকলাদার পরিবহনের সুপার ভাইজার আমিন মিয়া (৪০)। তার বাড়ি যশোর রুপদিয়া গ্রামে। নিহত বাকিরা হচ্ছে নরসিংদি দত্তপাড়ার ফকরুল ইসলাম (৩৮)। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জয়নাল আবেদিন জানান, যশোরগামী চাকলাদার পরিবহনের একটি বাস ও একটি মাইক্রোবাস এবং অপরদিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ হলে চাকলাদার পরিবহনের বাসটি রাস্তার পাশের পানিতে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

এ সময় ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আহতদের হাসপাতালে নেয়ার পর আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আহত ২০ জনকে মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগের সংবাদআল্লামা আহমদ শফীর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক
পরবর্তি সংবাদহাটহাজারীসহ চার উপজেলায় বিজিবি মোতায়েন হচ্ছে