
ফাতেহ ডেস্ক
মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদকে সমাজের ক্ষত উল্লেখ করে এসব প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ থেকে দেশকে মুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দারিদ্র্য ও ক্ষুধামক্ত দেশ গড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।
আগামীতে আন্তঃকলেজ প্রতিযোগিতার আয়োজনের কথা জানান প্রধানমন্ত্রী। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে চ্যাম্পিয়ন হয় সাভারের গণ বিশ্ববিদ্যালয়।
