সাঈদ সালমান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া তিতাস নদীর পাড়ে অবস্থিত মাদরাসায়ে তাহাফফুজে খতমে নবুওত মাদরাসার পাশে মাদরাসার ছাত্রদের ওপর কাদিয়ানি সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার অংশগ্রহণে আজ জেলা শহরে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন :ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের ওপর কাদিয়ানিদের সন্ত্রাসী হামলা
বুধবার সকাল ১০ ঘটিকায় জামিয়া ইসলামি ইউনুছিয়ার প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি বের হয়ে জেলা প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার প্রিন্সিপাল মুফতি মুবারাকুল্লাহ সাহেবের সভাপতিত্বে মানববন্ধনের প্রধান অতিথি ছিলেন, মাওলানা সাজিদুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুর রহিম কাসেমী।
মানববন্ধনে বক্তারা বলেন, যতোদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করা হবে, ততোদিন আমাদের ধারাবাহিক আন্দোলন চলবে।
বক্তারা আরও বলেন, গতকাল আমাদের ছাত্রদের যারা আহত করেছে, অনতিবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কার্যকর করতে হবে।
মানববন্ধন থেকে জানানো হয়, আগামী সোমবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেড্ডা থেকে কাউতুলি পর্যন্ত ৩ কিলোমিটার মানববন্ধন আয়োজিত হবে।
