‘লিবিয়ায় হাফতার বিদ্রোহীরা আবার হামলা শুরু করলে উচিত শিক্ষা দিব’

‘লিবিয়ায় হাফতার বিদ্রোহীরা আবার হামলা শুরু করলে উচিত শিক্ষা দিব’

আন্তর্জাতিক ডেস্ক :

লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার যদি দেশটির সরকারের বিরুদ্ধে কোনও ধরনের অভিযান বা সহিংসতা শুরু করেন; তাহলে তাকে উচিত শিক্ষা দেয়া হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

মস্কো আলোচনায় ফাইয়াজ আল-সেরাজ এবং জেনারেল হাফতার সরাসরি আট ঘণ্টা কথা বলেন। যুদ্ধবিরতি চুক্তিতে সই করার জন্য হাফতার মঙ্গলবার সকাল পর্যন্ত সময় নেন। কিন্তু পরবর্তীতে চুক্তিতে সই না করেই লিবিয়া ফিরে ফিরে যান তিনি। হাফতারের প্রতি মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থন রয়েছে।

এরপর মঙ্গলবার এরদোয়ান তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির (একে পার্টি) বৈঠকে হাফতারের বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, অভ্যুত্থান প্রচেষ্টাকারী হাফতার যদি লিবিয়ার বৈধ প্রশাসন এবং আমাদের ভাইদের ওপর হামলা অব্যাহত রাখেন, তাহলে আমরা তাকে উচিত শিক্ষা দিতে মোটেই দ্বিধা করবো না।

আগের সংবাদমাদরাসাছাত্রদের ওপর কাদিয়ানিদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
পরবর্তি সংবাদমাদরাসাছাত্রদের ওপর কাদিয়ানিদের সন্ত্রাসী হামলা বরদাশত করা হবে না: পীর সাহেব মধুপুর