
আলী যুবায়ের খান
ময়মনসিংহ থেকে>
ময়মনসিংহের প্রবীণ আলেম, জামিয়া ইসলামিয়া সেহড়া মোমেনশাহীর শায়খুল হাদীস, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী কেন্দ্রীয় ফতোয়া বোর্ডের সভাপতি মুফতী ফজলুল হক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০মিনিটে ঢাকা ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মুফতী ফজলুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সাগরেদ মাওলানা আব্দুল হালিম বুখারী।
জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ছেলে ও ২মেয়েসহ অসংখ্য ছাত্র এবং গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার (১৭ সেপ্টেম্বর) বাদ জোহর ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠে মুফতি ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে অসুস্থতা বোধ করলে তাকে ময়মনসিংহের নেক্সাস কার্ডিয়াক হসপিটালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
