মার্কিন সিনেটরকে কাশ্মীর প্রবেশে বাধা : তীব্র সমালোচনার মুখে মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের জবর দখলে থাকা কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিজ চোখে দেখতে চেয়েছিলেন ভারত সফররত মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হলেন। কিন্তু তাকে উপত্যকাটিতে ঢুকতে দেওয়া হয়নি। এতে ভারতের নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি। পাশাপাশি গত দু’মাস ধরে কাশ্মির উপত্যকাকে কার্যত অবরুদ্ধ করে রাখাসহ সারাবিশ্ব থেকে নয়াদিল্লি কাশ্মীরিদের বিচ্ছিন্ন করে রাখায় গভীর উদ্বেগও প্রকাশ করেছেন।

নয়াদিল্লির আচরণে ক্ষোভ জানিয়ে মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হলেন বলেছেন,‘কিছু লুকনোর না থাকলে, কাশ্মীরে ঢুকতে দিতে ভারতের ভয় পাওয়ার কথা নয়।’

সম্প্রতি দু’দিনের ভারত সফরে এসেছিলেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটদলীয় সিনেটর ক্রিস ভ্যান হলেন। গত বৃহস্পতিবার ও শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির সরকারের একাধিক আমলা ও কর্মকর্তার সাথে বৈঠকও করেন তিনি। তাছাড়া ভারতের আসার এক সপ্তাহ আগে কাশ্মিরে প্রবেশের অনুমতি চেয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছিলেন তিনি। কিন্তু নরেন্দ্র মোদির ভারত সরকার তাকে সেই অনুমতি দেয়। আর এর জের ধরেই নরেন্দ্র মোদি ও ভারত সরকারের তীব্র সমালোচনা করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হলেন বলেন,‘নিজের চোখে ভারতশাসিত কাশ্মিরের পরিস্থিতি দেখতে চেয়েছিলাম। সেই মতো এক সপ্তাহ আগে থেকে কাশ্মিরে প্রবেশের আবেদন জানিয়ে রেখেছিলাম ভারত সরকারের কাছে। তা সত্ত্বেও (নয়াদিল্লি) আমাকে কাশ্মিরে প্রবেশের অনুমতি দেয়নি। আমাদের জানানো হয়- কাশ্মীরে যাওয়ার ‘সঠিক সময়’ এখন নয়।’

আগের সংবাদরাজধানীতে বিহারি ক্যাম্পে পুলিশের সঙ্গে বিহারিদের সংঘর্ষ
পরবর্তি সংবাদসৌদিতে সম্পর্কের প্রমাণ ছাড়াই নারী-পুরুষ একসঙ্গে হোটেল-যাপন করতে পারবেন!