সৌদিতে সম্পর্কের প্রমাণ ছাড়াই নারী-পুরুষ একসঙ্গে হোটেল-যাপন করতে পারবেন!

আন্তর্জাতিক ডেস্ক

সংস্কারের অংশ হিসেবে সম্প্রতি ভ্রমণ ভিসা চালু করেছে হারামাইন শরিফাইনের দেশ সৌদি আরব। সংস্কারের অজুহাতে ধর্মীয় অনুশাসনের বিভিন্ন পর্যায়ে ব্যাপক শিথিলতা আনছে দেশটি। তারই অংশ হিসেবে এবার সৌদি আরব জানিয়েছে, দেশটিতে বেড়াতে যাওয়া নারী-পুরুষেরা হোটেলে একসঙ্গে থাকতে পারবেন। এজন্য তাদের মধ্যকার সম্পর্কের কোনো প্রমাণ দিতে হবে না।

সৌদির তেল নির্ভর অর্থনীতির পরিবর্তনে ভিশন-২০৩০ এর ঘোষণা দেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। পরিবর্তনের এই অজুহাতে দেশটিতে ইতিমধ্যে সিনেমা ও হল নির্মাণ করা হয়েছে।

সম্প্রতি প্রথমবারের মতো চালু করা হয়েছে ভ্রমণ ভিসা। সেখানে পর্যটকদের জন্য নির্দিষ্ট নীতিমালা প্রদান করা হয়েছে। তারা সৌদিতে গিয়ে কী কী কাজ প্রকাশ্যে করতে পারবেন না তারও একটি তালিকা দেয়া হয়েছে। তালিকায় থাকা কাজগুলোকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই অপরাধের তালিকায় রয়েছে চুমু খাওয়া, শর্টস পরা, অ্যালকোহল সেবনসহ আরও অনেক কিছু।

তবে এসব অপরাধের তালিকায় থাকলেও দেশটিতে ভ্রমণকারী বিদেশি নারী-পুরুষরা একসঙ্গে হোটেলে থাকতে পারবেন। এজন্য কোনো সম্পর্কের প্রমাণ দিতে হবে না। এছাড়াও সৌদির নারীরা হোটেলে একা একা থাকতে পারবেন। এর আগে দেশটিতে পুরুষ অভিভাবক ছাড়া নারীদের বাইরে যাওয়া বা হোটেলের থাকার অনুমতি ছিল না।

আগের সংবাদমার্কিন সিনেটরকে কাশ্মীর প্রবেশে বাধা : তীব্র সমালোচনার মুখে মোদি সরকার
পরবর্তি সংবাদএবার সৌদি সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি ঘটছে নারী সদস্যদের