
গাজী আশরাফ আজহার : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার সকালে ফজরের নামাজে মসজিদে যাওয়ার সময় দুই অজ্ঞাত ব্যক্তি ফাদি আল বাতশকে গুলি করে পালিয়ে যায়।ঘটনাস্থলেই ফাদি আল বাতশ মারা যান।
পুলিশ বলছে, তারা এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। ৩৫ বছর বয়সী এই শিক্ষাবিদকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ হত্যা করে থাকতে পারে বলে তার পরিবার অভিযোগ করেছে।
ফাদি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন সক্রিয় সদস্য ৷
