ফাতেহ ডেস্ক :
রাজধানীর মিরপুরের রুপনগরে মণিপুর স্কুলের পাশে একটি আবাসিক ভবনে বেলুন ফোলানোর একটি সিলিন্ডার বিস্ফোরণে চার শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ বুধবার বেলা সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
