সিরীয় ও তুর্কি সেনাদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

সিরীয় ও তুর্কি সেনাদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক :

তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার রাস আল-আইন শহরে সিরীয় ও তুর্কি সৈন্যদের মধ্যে মঙ্গলবার ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে তুরস্কের সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে সিরিয়ার অন্তত সাত সেনা নিহত হয়েছে। আহত হয়েছে সিরিয়ার আরও ২০ সেনা।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে ইরানভিত্তিক গণমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার তুর্কি ও সিরীয় সেনাদের মধ্যে প্রচন্ড গোলাগুলি হয়। এ সময় তুরস্কের পক্ষে সিরিয়ার সরকার-বিরোধী গেরিলারা সিরীয় সেনাদের বিরুদ্ধে সংঘর্ষে অংশ নেয়।

ওই মানবাধিকার সংস্থাটি বলছে, সিরিয়ার ভেতরে তুরস্ক সামরিক অভিযান শুরুর পর এই প্রথম সিরীয় সেনাদের সঙ্গে তুর্কি সেনাদের সংঘর্ষের ঘটনা ঘটল। মঙ্গলবার সংঘর্ষে সিরিয়ার ২০ সেনা আহত হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সংঘর্ষের সময় বাশার আল-আসাদ বিরোধী গেরিলা গোষ্ঠী তুরস্ককে সমর্থন দেয়। রাস আল-আইন শহরের তিনটি পয়েন্টে তুর্কি সেনাদের সঙ্গে সিরীয় সেনাদের এই সংঘর্ষ হয়।

আগের সংবাদরোহিঙ্গাদের প্রত্যাবাসন এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করছে মিয়ানমার
পরবর্তি সংবাদমিরপুরে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুর মৃত্যু