মিশরে গির্জার বিস্ফোরণের অভিযোগে অভিযুক্ত ১৭ ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা

ফাতেহ ডেস্ক

মিশরের সামরিক আপিল আদালত সেদেশের একটি গির্জায় বিস্ফোরণের অভিযোগে ১৭ জনের মৃত্যুদণ্ড ও ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে।

গির্জায় বিস্ফোরণের অভিযোগে মিশরের সামরিক আদালত গতকাল (মঙ্গলবার) ১৭ জনের মৃত্যুদণ্ড ও ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে।

এসকল অভিযুক্ত ব্যক্তিরা মিশরের আলেকজান্দ্রিয়া, টোনতা এবং আল-আব্বাসিয়া এলাকার তিনটি গির্জায় ২০১৬ ও ২০১৭ সালে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

২০১৬ সালের ডিসেম্বর মাসে কায়রোর কেন্দ্রীয় আল-আব্বাসিয়া এলাকায় একটি গির্জায় বোমা বিস্ফোরণের ফলে ২৯ জন নিহত হয়েছেন। এছাড়াও ২০১৭ সালের ৯ম এপ্রিলে টোনতা শহরের একটি গির্জায় বোমা বিস্ফোরণের ফলে ২৭ জন নিহত হয়েছেন। এসময় আলেকজান্দ্রিয়ার একটি গির্জায়ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের ফলে ১৮ জন নিহত হয়েছেন।

আগের সংবাদব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত
পরবর্তি সংবাদঅতিরিক্ত আমদানির কারণে ধানের দাম কম: কৃষিমন্ত্রী