মিয়ানমারে বেসামরিক লোক নির্যাতনের আরো প্রমাণ মিলেছে

ফাতেহ ডেস্ক:

মিয়ানমারের বিভিন্ন প্রদেশে বেসামরিক লোকদের ওপর সেনাবাহিনীর নির্যাতনের নানা প্রমাণ পেয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতায় জরুরি ব্যবস্থা নেয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

রাখাইন, চিন ও আরাকান প্রদেশের সাম্প্রতিক স্যাটেলাইট ছবি ও ভিডিও বিশ্লেষণ করে সোমবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে সংস্থার মিয়ানমারের উপ-আঞ্চলিক পরিচালক মিং ইউ হা বলেন, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যাথায় ব্যর্থতা নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে বলেও জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়, রাখাইন ও আরাকান রাজ্যে সহিংসতা দিন দিন বেড়েই চলছে। রাখাইন এবং চিন রাজ্যে ২০১৮ সালের ডিসেম্বর থেকে এই পর্যন্ত সংঘর্ষে ২৮৯ জন নিহত ও ৬৪১ জন আহত হন। এছাড়া হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে।

গত সেপ্টেম্বরের শুরুর দিকে মধ্য রাখাইনের একটি গ্রাম পুড়িয়ে দিয়েছে দেশটির সেনারা। এছাড়া তেসরা সেপ্টেম্বর রাখাইনে অন্য একটি গ্রামে আক্রমণ চালিয়ে ২ জনকে তুলে নিয়ে যায় সামরিক বাহিনী। পরদিন গুলিবিদ্ধ অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, গত কয়েক সপ্তাহে চিন এবং রাখাইন রাজ্যে ছিনতাই ও বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর চিন রাজ্যের একটি সামরিক ঘাঁটির কাছে বাঁশ সংগ্রহ করতে গিয়ে স্থলমাইনে নিহত হয় এক নারী। এর আগে, ৮ সেপ্টেম্বর মায়বোন এলাকায় সামরিক বাহিনীর অতর্কিত আক্রমণের শিকার হয় মা ও মেয়ে।

এদিকে, মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন দাবি করেন, তাদের সামরিক ঘাটির পাশেই একটি গাড়ীর উপর আক্রমণ করে আরাকান আর্মির সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

আগের সংবাদখুলনায় গৃহবধূ হত্যা; স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
পরবর্তি সংবাদবঙ্গবন্ধু টানেলের ৫৮ শতাংশ কাজ সম্পন্ন