মুক্তিযোদ্ধা ভাতা নিলে অবশ্যই আওয়ামী লীগ করতে হবে : রঞ্জন গুহ

মুক্তিযোদ্ধা ভাতা নিলে অবশ্যই আওয়ামী লীগ করতে হবে : রঞ্জন গুহ

ফাতেহ ডেস্ক :

মুক্তিযোদ্ধা ভাতা নিলে অবশ্যই আওয়ামী লীগ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। বুধবার দুপুরে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার শীতার্তদের মাঝে কম্বল ও শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

রঞ্জন গুহ বলেন, মুক্তিযোদ্ধা ভাতা নিলে অবশ্যই আওয়ামী লীগ করতে হবে। তা না হলে মুক্তিযোদ্ধা ভাতা নেয়া বন্ধ করেন, আর সার্টিফিকেট ফেরত দেন। কেননা মুক্তিযোদ্ধা হয়ে মুক্তিযোদ্ধা ভাতা নিবেন আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির হয়ে রাজনীতি করবেন তা হতে দেয়া হবে না।

স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখার সভাপতি মহসিনুল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহাসিনুল হক মহসিন, পৌর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরু, কিশোরগঞ্জ উপজেলা সভাপতি রব্বানী, সৈয়দপুর উপজেলা সভাপতি আজম আলী সরকার, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম রয়েল প্রমুখ।

আগের সংবাদসিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় নিহত ৪৯
পরবর্তি সংবাদচীনের রহস্যময় ভাইরাসে মৃত ১৭, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা