মুগদায় স্ত্রীকে হত্যার পর লাশে আগুন, স্বামী গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

রাজধানীর মুগদায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী কমল হোসেন হত্যার দায় স্বীকার করেছেন ।

মাত্র আট মাস আগে বিয়ে হয় হাসি বেগম ও কমল হোসেনের। দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। ভালোবেসে বিয়ে করলেও ঝগড়া লেগে থাকতো নিয়মিতই, বলছেন প্রতিবেশী ও স্বজনরা।

নিহত হাসির বাবা-মার অভিযোগ, মেয়ের বিদেশে যাওয়া নিয়ে কিছুদিন ধরেই ঝগড়া চলছিল দুই জনের মধ্যে। তারই জেরে মেয়েকে হত্যা করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন স্বামী কমল হোসেন। এ ঘটনায় কমলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলয় কুমার শাহা বলেন, সবশেষ মঙ্গলবার দিবাগত রাতে স্বামী কমল হোসেন তার স্ত্রীকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে। পরে খুনের আলামত মুছে ফেলতে লাশে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মেয়ের বাবা বাদী হয়ে মুগদা থানায় একটি মামলা করেছেন।

আগের সংবাদসংযুক্ত আরব আমিরাত নতুন করে আবারও হাত মেলালো ইসরাইলের সঙ্গে
পরবর্তি সংবাদ‘জায়শে মুহাম্মদ আতঙ্কে’ ভুগছে ভারতের নিরাপত্তা বাহিনী