মুসলিমবিরোধী খসড়া আইনের প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রস্তাবিত এক ‘মুসলিমবিরোধী’ খসড়া আইনের প্রতিবাদ করেছেন বিক্ষোভকারীরা। গতকাল রবিবার ট্রকাদেরো স্কয়ারে ‘ইসলামী বিচ্ছিন্নতাবাদ’ মোকাবেলার বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে প্রস্তাবিত এই খসড়া আইনের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর আনাদোলু এজেন্সি।

বিক্ষোভকারীরা বলেছেন, এই আইনের মাধ্যমে ফ্রান্সে বসবাসকারী মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য করা হবে এবং সামাজিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতায় তাদের বলির পাঁঠা বানানো হবে।

বিক্ষোভে অংশ নেওয়া হানানে লুকিলি বলেন, তিনি ফ্রান্সে ইসলামোফোবিয়ার শিকারদের মধ্যে একজন। গত নভেম্বরে তার পরিচালনা করা স্কুল নির্ধারিত নিরাপত্তার মানদণ্ড পূরণ না করার অজুহাতে বন্ধ করে দেওয়া হয়।

ফ্রান্সে ফিলিস্তিনি অধিকারভিত্তিক সংগঠন ইউরো-প্যালেস্টাইনের প্রধান অলিভিয়া জেমুর বলেন, এই আইন আরো শঙ্কাজনক পরিস্থিতির পথ খুলে দেবে। ফ্রান্স এক অস্বাভাবিক সামাজিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটে বলির পাঁঠা হিসেবে মুসলমানদের বেছে নেওয়া হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ গত বছর এই খসড়া আইনের প্রস্তাব করেন। ফ্রান্সের মুসলমানদের লক্ষ করে প্রস্তাবিত এই আইন অনুসারে, নিরাপত্তা কর্তৃপক্ষের মুসলমানদের মসজিদ ও সংগঠনগুলোর কাজে হস্তক্ষেপ এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ন্ত্রণের সুযোগ রাখা হয়। পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের জন্য গৃহশিক্ষার মাধ্যমে মুসলিম শিশুদের শিক্ষার সুযোগ এবং ধর্মীয় বা অন্য কারণে লিঙ্গভেদে ডাক্তার বাছাই করায় নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আগের সংবাদসম্পর্ক গভীর করতে শপথ নিলেন ইজরাইলে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত
পরবর্তি সংবাদবেফাকের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার রুটিন প্রকাশ