সম্পর্ক গভীর করতে শপথ নিলেন ইজরাইলে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক:

শপথ নিয়েছেন প্রথমবারের মতো ইজরাইলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ মাহমুদ আল-খাজা। রোববার আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম তাকে শপথ পড়ান। খবর জেরুজালেম পোস্ট ও খালিজ টাইমসের।

শপথ অনুষ্ঠানে শেখ মোহাম্মদ বিন রশিদ বলেন, সংযুক্ত আরব আমিরাত এবং ইজরাইলের মধ্যকার সম্পর্ক আরো গভীর করার জন্য আপনাকে কাজ করতে হবে। আমিরাত ও ইজরাইলের মধ্যে শান্তি, সহবস্থান এবং ধৈর্য্যের সংস্কৃতি বৃদ্ধি করার জন্য এ কাজ করতে হবে।

ইহুদিবাদী ইজরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির পর গত মাসে তেল আবিবে দূতাবাস প্রতিষ্ঠার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয় আমিরাতের মন্ত্রিসভা। এছাড়া গত মাসে আবুধাবিতে দূতাবাস খুলে সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতও নিয়োগ দিয়েছে ইজরাইল।

 

আগের সংবাদচুনারুঘাটে ইসলামী আন্দোলন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
পরবর্তি সংবাদমুসলিমবিরোধী খসড়া আইনের প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ