
আন্তর্জাতিক ডেস্ক:
মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করায় সৌদির ওপর সন্তুষ্টি প্রকাশ করেছে ইজরাইল। রবিবার এক টুইটার বার্তায় সন্তুষ্টির কথা জানায় ইজরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সি।
টুইট বার্তায় বলা হয়েছে, ধর্মের অপব্যবহার করে উস্কানি ও রাষ্ট্রদ্রোহের বিরুদ্ধে এ ধরনের দৃষ্টিভঙ্গিতে ইজরাইল খুশি। আমাদের এমন একটি আলোচনার খুবই প্রয়োজন যা সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার আহ্বান জানাবে।
উল্লেখ্য, সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলার্স (সিএসএস) কর্তৃক মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তির পর রবিবার এ টুইট করে ইজরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়। গত মঙ্গলবার সিএসএসের বিবৃতিতে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ব্রাদারহুডকে দায়ী করা হয়।
