হেফাজত আমাদের প্রতিপক্ষ না: মুফতি ফয়জুল করিম

ফাতেহ ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির সৈয়দ মুফতি ফয়জুল করিম বলেছেন, হেফাজতের সাথে চরমোনাই-এর কোনো সংঘর্ষ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক সংগঠন। হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন। দুটোর রুট ভিন্ন ভিন্ন।

রোববার (১৫ নভেম্বর) রাতে নরসিংদী এলাকার একটি মসজিদে অনুষ্ঠিত তরবিয়তী ইজতেমায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিবাদের জন্য একটি স্টেজর পরিবর্তে ভিন্ন ভিন্ন স্টেজ হওয়া ভালো। আজকে যদি এক স্টেজ থেকে প্রতিবাদ করি, এই প্রতিবাদ যতই বড় হোক না কেন, একবার হলো। কিন্তু প্রতিবাদ যদি ভিন্ন ভিন্ন স্টেজ থেকে হয়; তাহলে প্রতিবাদ দীর্ঘ হলো। সার্বজনীন হলো।

মুফতি ফয়জুল করিম বলেন, হেফাজত আমাদের প্রতিপক্ষ না। তাদের সাথে আমাদের কোন মতবিরোধ নেই। মুখোমুখি সংঘর্ষের কোন প্রশ্নই আসে না। তারা নন পলিটিক্যাল। ইসলামী আন্দোলন বাংলাদেশ পলিটিক্যাল। তাহলে সংঘর্ষ হবে কিভাবে? হবার যুক্তি কী? তারা যদি অনৈসলামিক কাজ ফেরাতে চায়। আমরাও তো অনৈসলামিক কাজ ফেরাতে চাই। তাহলে প্রতিপক্ষ হবে কেন? কাজেই কোনো অবস্থাতেই কেউ যেন প্রতিপক্ষ না মনে করি, তাহলে আমি মনে করব, এরাই আসলে মাঝখানে ফেতনা ছড়াতে চায়।

আগের সংবাদমুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী বলায় সৌদির ওপর খুশি ইজরাইল
পরবর্তি সংবাদজর্ডানে বাংলাদেশি পোশাক শ্রমিকদের ধর্মঘট