মুসলিম রাষ্ট্রগুলোর কূটনীতিকদের সম্মানে ট্রাম্পের ইফতার পার্টি

ফাতেহ ডেস্ক

যুক্তরাষ্ট্রে মুসলিম রাষ্ট্রগুলোর কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউজে মুসলিম প্রতিনিধিদের সাথে ইফতারে অংশ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এই ইফতার পাটিতে মার্কিন প্রেসিডেন্ট মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। আমন্ত্রিতদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে সব ধর্মের সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান ট্রাম্প।

এ সময় শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মসজিদে হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেব তিনি।

হোয়াইট হাউজে ইফতার পার্টি আয়োজনের সংস্কৃতি শুরু করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

ইফতার পার্টির শেষে ট্রাম্প বিশ্বের সকল মুসলমানের জন্য পবিত্র রমজান বরকতময় হওয়ার কামনা করেছেন।

আগের সংবাদআফগানিস্তানে ৭ নিরাপত্তা কর্মী নিহত
পরবর্তি সংবাদশিশু হাসপাতালের শৌচাগার থেকে নবজাতক উদ্ধার