
ফাতেহ ডেস্ক
রাজধানীর শেরেবাংলা নগরে শিশু হাসপাতালের শৌচাগার থেকে মঙ্গলবার এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে নবাজাতককে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মেয়ে নবজাতককে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে নিবিড় পরিচর্যার পর ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটির বয়স দুই দিন বলে ধারণা করছেন চিকিৎসক।
এখন পর্যন্ত নবজাতকের বাবা-মার খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
