মোজাম্বিকে ঘূর্ণিঝড় ‘ইদাইয়ে’ ১ হাজার মানুষের মৃত্যুর শঙ্কা

ফাতেহ ডেস্ক

ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ইদাইয়ে’র আঘাতে মোজাম্বিকে অন্তত এক হাজার মানুষের মৃত্যুর শঙ্কা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ৮৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহতের সংখ্যা প্রায় দেড় হাজার।

ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেইরা শহর। বৃষ্টি ও বন্যায় শহরটির প্রধান সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে গোটা শহর। তবে আবারো চালু করা হয়েছে বিমান যোগাযোগ। বৃহস্পতিবার ঘন্টায় ১৭৭ কিলোমিটার বেড়ে আঘাত হানে ইদাই।

মোজাম্বিক ছাড়াও ‘ইদাইয়ে’র তাণ্ডবে লন্ডভন্ড আফ্রিকার আরো দুই দেশ জিম্বাবুয়ে ও মালাওই। জিম্বাবুয়েতে মারা গেছেন ৯৮ জন, এখনো নিখোঁজ ২১৭ জন। আর মালাওইতে মৃত্যু হয়েছে ১২২ জনের।

আগের সংবাদসুনামগঞ্জে আ.লীগের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাতে হত্যা
পরবর্তি সংবাদরাজধানীতে বাস চাপায় শিক্ষার্থীর মৃত্যুতে বিক্ষোভ, ৮ দফা দাবি