রাজধানীতে বাস চাপায় শিক্ষার্থীর মৃত্যুতে বিক্ষোভ, ৮ দফা দাবি

ফাতেহ ডেস্ক

রাজধানীর প্রগতি সরণিতে বাস চাপায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ৮ দফা দাবি ঘোষণা করেছে বিক্ষোভরত শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক আন্দোলনের অংশ হিসেবে এই দাবি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে আটক বাসচালকের সর্বোচ্চ শাস্তি, সড়ক থেকে ফিটনেসহীন গাড়ি অপসারণ, পরিবহন খাতকে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখা। এর আগে সকালে শিক্ষার্থীদের বিক্ষোভ বন্ধের আহ্বান জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

এসময় তিনি ঘাতক বাস সুপ্রভাত পরিবহনের লাইসেন্স বাতিলের আশ্বাস দেন। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত বাসচালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতেরও আশ্বাস দেন তিনি।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর নর্দ্দায় বাস চাপায় বিইউপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী মারা যান। প্রতিবাদে সকাল ৯টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সহপাঠীরা। এতে প্রগতি সরণিসহ এর আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

বেলা সাড়ে ১২টার দিকে একটি বাসে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তবে ২০ মিনিট পরই নিভে যায় আগুন।

আগের সংবাদমোজাম্বিকে ঘূর্ণিঝড় ‘ইদাইয়ে’ ১ হাজার মানুষের মৃত্যুর শঙ্কা
পরবর্তি সংবাদআ. লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ২, গুলিবিদ্ধ ১৭