মোদির দাবি, ভারত চাইলে ৭/১০ দিনেই পাকিস্তানকে ধুলোয় মেশাতে পারে

মোদির দাবি, ভারত চাইলে ৭/১০ দিনেই পাকিস্তানকে ধুলোয় মেশাতে পারে

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, ভারত চাইলে পাকিস্তানকে ৭ থেকে ১০ দিনের মধ্যে ধুলোয় মিশিয়ে দিতে পারে। তিনি বলেন, প্রতিবেশী দেশটি আমাদের সঙ্গে তিনটি যুদ্ধ হেরেছে। কিন্তু দশকের পর দশক ধরে ‘ছায়াযুদ্ধ’ চালিয়ে এসেছে তারা। খবর হিন্দুস্তান টাইমসের।

মঙ্গলবার নয়াদিল্লিতে জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর (এনসিসি) এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী এ প্রধানমন্ত্রী।

মোদির দাবি, স্বাধীনতার পর থেকেই জম্মু-কাশ্মীরে সমস্যা রয়েছে। কয়েকটি পরিবার ও রাজনৈতিক দল উপত্যকার ইস্যুগুলোকে জিইয়ে রেখেছে। তার ফল হিসেবে ‘সন্ত্রাসবাদ’ মাথাচাড়া দিয়ে উঠেছে। বছরের পর বছর ধরে হাজার হাজার নিরাপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন। বাসিন্দাদের কাশ্মীর ছাড়তে বাধ্য করা হয়েছে। বর্তমান সরকার কয়েক দশক ধরে চলে আসা এই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করতে চায়।

কাশ্মীর ইস্যুতে তিনি আরও বলেন, সাবেক সরকারগুলো ওই সমস্যাকে আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখেছিল। ভারতীয় সেনাবাহিনী পদক্ষেপ গ্রহণ করতে চাইলেও তাদের অনুমতি দেয়া হয়নি। সাবেক সরকারগুলোর নিষ্ক্রিয়তার কারণেই এ সমস্যা তৈরি হয়েছে।

অন্যদিকে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ-আন্দোলন চললেও মোদির দাবি, জম্মু-কাশ্মীরসহ দেশের অন্য অংশে শান্তি বজায় রয়েছে।

কেন্দ্রীয় সরকারের সাফল্য হিসেবে- তিন তালাক বাতিল, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।

আগের সংবাদআফগানিস্তানে এক বছরে ৭৪২৩টি বোমা বর্ষণ!
পরবর্তি সংবাদআল্লামা আযহার আলী আনোয়ার শাহ আর নেই