
ফাতেহ ডেস্ক
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে পুরান ঢাকার লালবাগে জাতীয় ইমাম সমাজের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করেছেন তাওহীদী জনতা। জুম্মার পর লালবাগের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিলে তারা লালবাগ এতিমখানা মোড়ে বিশাল জমায়েত ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ দিল্লীতে মুসলিম গণহত্যার প্রতিবাদে নরেন্দ্র মোদীকে ঠেকানোর হুমকি দিয়ে বলেন, যে কোন মূল্যে মোদীর আগমন ঠেকানো হবে।
মূলত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচী থাকলেও লালবাগেই কর্মসূচী পুলিশের বাঁধার মুখে পড়ে।
বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও জাতীয় ইমাম সমাজের উপদেষ্টা মাওলানা মুফতি ফয়জুল্লাহ। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে জমিয়ত নেতা ও জাতীয় ইমাম সমাজের সিনিয়র সহসভাপতি মাওঃ মনজুরুল ইসলাম আফেন্দী, মাওঃ বেলায়েত হোসাইন ফিরোজী,মীর হেদায়েত গাজী,মুফতী বশিরুল হাসান, ক্বারী নাসিরুদ্দিন, মুফতী তাসলিম আহমদ, মুফতী শামছুল হক ওসমানী, মুফতী আল আমীন আজাদ, মুফতী আল আমীন, মুফতী ছানাউল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
