পুতিন এরদোগান শীর্ষ সম্মেলন: ইদলিবে আজ মধ্যরাত থেকে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

এরদোগান ও পুতিন আজ মধ্যরাত থেকেই ইদলিবে যুদ্ধবিরতি কার্যকরের কথা জানিয়েছেন। খবর, আল জাজিরা।

ছয় ঘন্টব্যাপী মস্কোতে আলোচনার পর এরদোগান পুতিনের পাশে দাড়িয়ে বলেন, আজ মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। যুদ্ধবিরতি স্থায়ী রাখতে তুরস্ক রাশিয়ার সাথে কাজ করবে।

এরদোগান আরো বলেন, তুরস্ক শরণার্থীদের সাহায্য করবে। তাদের ঘরবাড়ীতে ফিরে যাওয়ার নিরাপত্তা নিশ্চিত করবে। পরবর্তী স্তরে সিরিয়া বিষয়ে জাতিসংঘের জেনেভা রুপরেখা বিবেচনায় রাখার গুরুত্বের কথাও তুলে ধরেন এরদোগান।

সিরীয় প্রশাসনের পক্ষ থেকে আসা যেকোন হামলার জবাব দেয়ার পূর্ণ অধিকার তুরস্ক রাখে বলে উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট।

অন্যদিকে পুতিন জানান, শরণার্থীদের মানবিক সাহায্য পৌঁছানো এবং বেসামরিক মানুষদের রক্ষায় ঐকমত্য রয়েছে চুক্তিতে।

আজকের এই চুক্তি ইদলিবের সমস্যা সমাধানের মূলভিত্তি হবে এই বিশ্বাস প্রকাশ করে পুতিন জানান, ইদলিবের ডি-এসক্লেইশন তথা উত্তেজ্বনা প্রশমিত অঞ্চলে সামরিক অভিযান বন্ধের  চমৎকার ভিত্তি হবে এটা।

রুশ প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি এই চুক্তি সংকটের সকল পক্ষের মধ্যে শান্তিপ্রক্রিয়া চালিয়ে যাওয়ার পরিবেশ তৈরী করবে এবং বেসামরিক মানুষের কষ্ঠ লাগব করবে।

অবশ্য পুতিন জানান, সিরিয়াতে যা হচ্ছে তুরস্কের সাথে তা মূল্যায়নে রাশিয়া একমত নয়। তবে উভয় পক্ষ যেকোন সংকটমুহুর্তে যৌথ প্লাটফর্ম খুজে পেতে সক্ষম হবে।

উভয় প্রেসিডেন্ট সন্ত্রাস মোকাবেলার পাশাপাশি আস্তানার আলোকে কার্যকক্রম চালিয়ে যাওয়ার ওপর জোর দেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই বলেন, ইদলিবে একটি নিরাপদ চলাচল রুট তৈরীতে উভয় পক্ষ একমত হয়েছে। রুশ ও তুর্কি বাহিনী ইদলিবের কৌশলগত এম-৪ মহাসড়কে যৌথ টহল দিবে।

মন্ত্রী আরো জানান, আজ মধ্যরাত থেকে সকল যুদ্ধকার্যকক্রম বন্ধ হওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন তারা।

 

আগের সংবাদভারতে মুসলিম হত্যাযজ্ঞ বন্ধে খোমেনীর আহবান
পরবর্তি সংবাদমোদীর আগমন : যে কোন মূল্যে ঠেকানোর ঘোষণা ইমাম সমাজের