যমুনা টিভিকে ক্ষমা চাইতে হবে : বাংলাদেশ খেলাফত মজলিস

যমুনা টিভিকে ক্ষমা চাইতে হবে : বাংলাদেশ খেলাফত মজলিস

ফাতেহ ডেস্ক :

শাইখুল হাদীস আল্লামা আজিজুল র.-কে হরকাতুল জিহাদের প্রতিষ্ঠাতা আখ্যা দিয়ে যমুনা টেলিভিশন মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রচার করায় ক্ষমা চাইতে বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর সভাপতি মাওলানা রুহুল আমিন খান ও সাধারণ সম্পাদক মুফতি আবদুল মুমিন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘শাইখুল হাদীস আল্লামা আজিজুল র.-এর জীবদ্দশায় তার বিরুদ্ধে সন্ত্রাস বা জঙ্গিবাদের নুন্যতম অভিযোগও কোনদিন কেউ তুলেনি। কিন্তু তার মৃত্যুর এত বছর পর যমুনা টেলিভিশনের সাংবাদিক শাইখুল হাদিসকে নিয়ে যে আষাঢ়ে গল্প পেতেছে আমরা তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে যমুনা টেলিভিশনকে জাতির সামনে ক্ষমা চাওয়ার জন্য বলছি।’

উল্লেখ্য, বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির সাম্প্রতিক এক প্রতিবেদনে দেশের অন্যতম প্রধান আলেম প্রয়াত শাইখুল হাদীস আল্লামা আজিজুল হককে জঙ্গিনেতা আখ্যা দেওয়া হয়েছে। সংবাদের প্রারম্ভিকার পর দেখানো হয়েছে পুরনো একটি প্রতিবেদন। যেখানে প্রতিবেদক দাবি করেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নিষিদ্ধ-ঘোষিত সংগঠন হরকতুল জিহাদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় ঘরানার অ্যক্টিভিস্টরা এ ঘটনায় অভিযোগ তুলে বলছেন, যমুনা টিভি পরিকল্পিতভাবে এ দেশের ওলামায়ে কেরাম সম্পর্কে বিষোদগার করছে।

আগের সংবাদযমুনা টিভির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন : কওমি কাউন্সিল
পরবর্তি সংবাদরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ দিতে নেদারল্যান্ডসের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান