যশোরে ছেলে মেয়েকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

ফাতেহ ডেস্ক

যশোরের শার্শা উপজেলায় ছেলে ও মেয়েকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করেছে মা। গতকাল রবিবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের চালিতাবাড়ীয়া দীঘা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন- মা হামিদা খাতুন (৩৫), কন্যা শরিফা খাতুন (১২) ও শিশুপুত্র সোহান হোসেন (৫)। এই তিনজনই ওই গ্রামের হতদরিদ্র চা দোকানী ইব্রাহিমের স্ত্রী, কন্যা ও শিশু পুত্র।

দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর মায়ের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছে নিহতদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।

এদিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুকদেব জানান, ঘটনাস্থল থেকে ৩টি লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর পাঠানো হবে। কিভাবে ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানা যায়নি।

আগের সংবাদআতশবাজি বিস্ফোরিত হয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার আটবছরের শিশু
পরবর্তি সংবাদরোহিঙ্গা পাচারে সক্রিয় পাচারচক্র, কমছে না কোনভাবেই