যাত্রাবাড়ীতে বাসচাপায় পুলিশের এএসআই নিহত

ফাতেহ ডেস্ক

দায়িত্বরত অবস্থায় রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় ট্রাফিক পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। নিহতের নাম খাইরুল (৩০) ।

শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম।

আব্দুর রহিম জানান, রাতে যাত্রাবাড়ী থানার সামনের রাস্তায় দায়িত্ব পালন করছিলেন খাইরুল। এ সময় ভৈরব নামের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

তিনি জানান, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

আরএইচ/

আগের সংবাদ‘জয় শ্রী রাম’ সংস্কৃতি ইদানীংকালের আমদানি : অমর্ত্য সেন
পরবর্তি সংবাদঈদের আগেই চালু হচ্ছে দেশের প্রথম প্রতিবন্ধীবান্ধব ট্রেন