যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে ছয়জন আহত

ফাতেহ ডেস্ক

যুক্তরাষ্ট্রের শিকাগোতে একটি পারিবারিক অনুষ্ঠান চলার সময় গোলাগুলিতে দুই শিশুসহ ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় শহরের ওয়েস্ট এঙ্গলউড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় পুলিশ তদন্ত কাজ চালালেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে তদন্ত কাজে প্রত্যক্ষদর্শীরা সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছে পুলিশ।

আগের সংবাদমিয়ানমার নিজেদের দাবি করায় সেন্টমার্টিনে বিজিবি মোতায়েন
পরবর্তি সংবাদরোহিঙ্গা ফেরাতে মিয়ানমারকে চাপ দিতে ব্রিটিশ সরকারকে আহ্বান