
ফাতেহ ডেস্ক
রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপ দিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। রাজধানীর একটি হোটেলে রোববার বিকেলে সেমিনারে তিনি এ আহ্বান জানান। সেমিনারে বাংলাদেশ সফররত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়কযুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড উপস্থিত ছিলেন।
এইচ টি ইমাম বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক হলেও মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। তবে বিপুল এই জনগোষ্ঠীর কারণে কক্সবাজারসহ ওই অঞ্চলের আর্থসামাজিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীরভাবে চিন্তা করার সময় এসেছে বলেও মন্তব্য করেন এইচ টি ইমাম।
