যে কারণে ভারত বাংলাদেশকে পরাজিত করতে পারবে না

সেনাবেশে জেনারেল আ ল ম ফজলুর রহমান (ফাইল ছবি)

ফাতেহ ডেস্ক :

বিজিবি’র সাবেক মহাপরিচালক জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেছেন, ভারতের পক্ষে বাংলাদেশকে পরাজিত করা এতো সহজ বিষয় নয়।

আরও পড়ুন : যুদ্ধে বাংলাদেশকে পরাজিত করতে পারবে না ভারত, বিজিবির সাবেক মহাপরিচালকের হুংকার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আউডিতে আজ বুধবার একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, যারা বাংলাদেশ সিকিম হলো বলে চেঁচামেচি করছেন তাদের জেনে রাখা উচিত, ভারতের বিরুদ্ধে সিকিমের ৬ লক্ষ মানুষের প্রতিরোধ কি হতে পারে? একবার চিন্তা করে দেখেছেন? তাছাড়া সিকিমের একটি ছোট্ট প্যালেস গার্ড ছিল যার কোনো ফাইটিং ক্যাপাসিটি ছিল না।

বিজিবি’র সাবেক এই মহাপরিচালক বলেন, বাংলাদেশে আমরা ১৮ কোটি মানুষ। এটা ভুললে কেন চলবে? আমাদের আর্মির আছে ১৩ টি ইনফ্যান্ট্রি ডিভিশন। বিজিবি’র ৭ ডিভিশন সমান ফাইটিং ফোর্স। সব মিলে বাংলাদেশের আছে ২০ টি ফাইটিং ডিভিশন সমান ফাইটিং ফোর্স। আমাদের বাহিনীকে পরাজিত করতে হলে ভারতকে আনতে হবে আমাদের চেয়ে ৩ গুন বেশী ফাইটিং ফোর্স। অর্থাৎ ৬০ টি ফাইটিং ডিভিশন।

তিনি বলেন, ভারতে আছে মোট ৩৭ টি ফাইটিং ডিভিশন । অতএব ৩৭ ফাইটিং ডিভিশন দিয়ে বাংলাদেশ আর্মিকে পরাজিত করা ভারতের পক্ষে কখনো সম্ভব নয়।

আগের সংবাদভোলার ঘটনায় সাম্প্রদায়িক উস্কানিতে পা দেওয়া যাবে না : আল্লামা নূর হোসাইন কাসেমী
পরবর্তি সংবাদভোলা হত্যাকাণ্ড : আহত-নিহতদের খোঁজ নেবার কেউ নেই