
ফাতেহ ডেস্ক
ইফতারের পর সাকুল্যে ৫৫ মিনিট সময় পান ল্যাপল্যান্ডে বসবাসকারী মুসলমানেরা, তারপরই আবার শুরু হয়ে যায় সিয়াম-সাধনা; ২৩ ঘণ্টা ৫ মিনিট রোজা রাখতে হয়। এ ছাড়াও ফিনল্যান্ডের উলু শহরের লোকেরা রোজা রাখেন ২৩ ঘণ্টা। আবার উলু ব্যতীত ফিনল্যান্ডের অন্যান্য শহরে বসবাসকারী মুসলিমদের রোজা রাখতে হয় ২২ ঘণ্টা।
আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের মুসলমানদের করতে হয় প্রায় ২১ ঘণ্টা রোজা। বিশ্বের সব থেকে বেশি সময় ধরে রোজা রাখতে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর বাসিন্দাদের। এরমধ্যে অন্যতম আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড।
সূর্যের দীর্ঘ পরিভ্রমণের কারণেই তাদেরকে করতে হয় এমনটা।
