ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ইফতারের আগ মুহূর্তে রকেট হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনি শরণার্থীদের নীরব নামক একটি ক্যাম্পে ইফতারের সময় রকেট হামলায় কমপক্ষে ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। সিরিয়ার আলেপ্পো শহরের নিকটবর্তী একটি স্থানে এ ক্যাম্পের অবস্থান।

বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে জাতিসংঘ এ তথ্য জানায়। খবর ডেইলি সাবাহ।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ইউএনআরডাব্লিউএ এর বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার আলেপ্পোর ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে পরিবারের সদস্যরা যখন ইফতারের জন্য সমবেত হয়েছিলেন ঠিক সেই মুহূর্তেই বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়।

নীরব নামক এই ক্যাম্পে অনেক শরণার্থী ছিলেন। এ হামলায় চার শিশুসহ ১০ জন বেসামরিক লোক নিহত হন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে বিবৃতিতে জানানো হয়।

আগের সংবাদযে দেশে ইফতারের ৫৫ মিনিট পর করতে হয় সেহরি
পরবর্তি সংবাদচাষীরা পাচ্ছেন না ধানের ন্যায্য মূল্য, প্রভাবশালী ব্যবসায়ীরা আমদানি করছেন চাল